Showing posts with label অ্যাডবি ফ্ল্যাশ. Show all posts
Showing posts with label অ্যাডবি ফ্ল্যাশ. Show all posts

সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০৪] :: ফ্লাশ তৈরি করার দারুন এক সফট (আগে কেন পাইনি তোমায়)

সসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা বিভিন্ন ওয়েব দেখতে পাই যে কি সুন্দর করে কিছু ফ্লাশ ফাইল বিশেষ করে প্রথম আলো ওয়েব সাইট অনেক গুলো ফ্লাশ ফাইল দেওয়া। এবার আপনি ও পারবেন সুন্দর সুন্দর ফ্লাশ ফাইল তৈরি করতে । সফটওয়ার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ ।
প্রথমে ডাউনলোড করা ফ্লাশ সফটওয়ারটি চালু করুন।
এবার Main অপশন থেকে Background বাটনে ক্লিক করে আপনার পছন্দমত ব্রাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন।

ব্রাকগ্রাউন্ড কালার সিলেক্ট হবার পর এবার Background Effect এ ক্লিক করে একটি ব্রাকগ্রাউন্ড ইফেক্ট সিলেক্ট করুন।

এবার কোন লেখা লিখতে হলে Text Effect বাটনে ক্লিক করুন।

উপরের MS. Word থেকে লেখা কপি করে পেষ্ট করায় লেখা ইংরেজী ফন্ট দেখা যাচ্ছে বাংলা ফন্ট সিলেক্ট করতে নিচের নিয়ম অনুসরণ করুন।

এবার সবশেষ Publish বাটনে ক্লিক ।

এবার আপনার পছন্দের ফরম্যাট সিলেক্ট করে Ok তে ক্লিক করুন।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফ্লাশ এনিমেশন।

সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০৩] :: বেসিক এনিমেশন

আজ আমরা দেখব কিভাবে ফ্লাশে বেসিক এনিমেশন তৈরি করতে হয় তার নিয়ম, তাহলে আসুন শিখে নিই কিভাবে ফ্লাশে এনিমেশন তৈরি করতে হয়।
প্রথমে ফ্লাশ সফটওয়্যার চালু করুন।

এবার File> Import> import to stage বাটনে ক্লিক করে একটি ছবি নিন, আমি একটি বকের ছবি নিলাম।


এবার আমরা আমরা বক কে Graphic  ক্লিপে Convert করব।  নিচের মত করে। Convert করার আগে বকটা সিলেক্ট করে নিতে হবে।

এবার আমরা বককে বাম দিকে ড্রাগ করে ১০নং ফ্রেমে এ একটি Key Frame নিব।

এভাবে ৫৫ পর্যন্ত ফ্রেম দিয়ে রেডি করুন এনিমেশন এর জন্য।

এবার Layer 1 সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে Create Motion Tween  এ ক্লিক করুন । এনিমেশন করার জন্য।

এভাবে আপনি সুন্দর ফ্লাশ এনিমেশন তৈরি করতে পারবেন।
উপরের নিয়মে তৈরি করা নিচে আমাদের ফ্লাশ এনিমেশনটি ।

সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০২] :: মেনুবার, টুল, প্রোপাটিস, লেয়ার, টাইমলাইন ও প্যানেল সম্পর্কে ধারণা এবং কাজ

মেনুবার, টুল, প্রোপাটিস, লেয়ার, টাইমলাইন ও প্যানেলঃ
মেনুবারঃ File থেকে Edit-View-Insert-Modify-Text-Commands-Control-Window-Help এগুলো কে মেনু বলে। এনিমেশন তৈরিতে আমাদের এই মেনুর কাজ প্রয়োজন হবে।

টুলঃ স্টেজে কোন অবজেক্ট, ড্রইং, সিলেক্ট, ইত্যাদি ফ্লাশ জনিত কাজ করতে আমাদের এই টুল প্রয়োজন হবে।
প্রোপাটিসঃ এই প্রোপাটিস এর মধ্যে থেকে মুভির কালার, সাইজ, আরো নানা রকম কাজ করা হয়। টুল এর অপশন গুলো প্রোপাটিস তে শো করে।


লেয়ারঃ আমরা যারা ফটোশপ কাজ করি তাদের আর লেয়ার সম্পর্কে বিস্তারিত বলতে হবে না। বাই ডিফল্ট লেয়ার ১ থাকে। ইচ্ছা করলে আমরা লেয়ার বাড়াতে, কমাতে এবং লেয়ার এর নাম পরিবর্তন করতে পারি। তার সাথে অবজেক্টকে হাইড, লক, করতে পারব ফটোশপের মত একই।

প্যানেলঃ প্যানেল থাকে Window মেনুতে- এই প্যানেল দ্বারা গ্রাডিয়েন্ট কালার দেওয়া যায়। ডিফল্ট গ্রাডিয়েন্ট কে মডিফাই করা যায় এবং ইত্যাদি কাজ এই প্যানেল দিয়ে করা যায়। কোন প্যানেল শো না করলে Window মেনু থেকে আনতে হবে।

এতক্ষণ আমরা মেনুবার, টুল, প্রোপাটিস, লেয়ার, টাইমলাইন ও প্যানেল সম্পর্কে জানলাম।

এবার চলুন কাজ আসা যাক প্রথমে ফ্লাশ সফটওয়ার চালু করুন।

এবার টুলবার থেকে Oval টুল সিলেক্ট করে স্টেজে একটি Oval আঁকুন। নিচের মত করে ।

আপনি ইচ্ছা করলে Oval এর কালার, বর্ডার সাইজ, স্টাইল চেঞ্জ করতে পারবেন Oval এর প্রোপাটিজ বার থেকে।
Selection Tool: সিলেকশন টুল দিয়ে পুরো অবজেক্ট কে সিলেক্ট করা যায়, এবং সিলেকশ এর সময় খেয়াল রাখতে হবে যেন পুরাটা সিলেক্ট হয়। নিচের মত হল কিন্তু অবজেক্ট আলাদা হয়ে যাবে। এনিমেশন তৈরিতে সমস্যা হবে।

সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০১] :: ফ্লাশ সম্পর্কে বেসিক ধারণা

সারা বিশ্বে 2D এনিমেশন এর জন্য ফ্লাশ ব্যাপক ভাবে ব্যবহার হচ্ছে, আমরা বিভিন্ন ওয়েব সাইটে দেখতে পাই যে, কিছু ফ্লাশ ফাইল দেখতে অনেক সুন্দর লাগে ওয়েব সাইটকে, এখন থেকে আপনি নিজেই বানাতে পারবেন সুন্দর সুন্দর ফ্লাশ এনিমেশন! ইনশাআল্লাহ ফ্লাশ নিয়ে চেইন টিউন করা আশা আছে, আপনাদের সাপোর্ট পেলে চালিয়ে যাব।

তাহলে আসুন শুরু করা যাক, আজ আমরা সবাই ফ্লাশের ইন্টারফের এর সাথে পরিচয় হব, কারন এগুলো জানলে আপনার এনিমেশন তৈরি করতে সহজ হবে।
নিচের পাঁচটি টুল নিয়ে আমাদের এনিমেশন তৈরি হবে- আসুন জেনে নিই এ ৫টি জিনিস কি?
১। মেনুবার
২। টাইম লাইন
৩। টুলবার
৪। প্রবাটিজ বার
৫। প্যানেল

আমরা যারা ফটোশপ দক্ষ তাদের বলতে হবে না এগুলো কি।