Showing posts with label গ্রাফিক্স ডিজাইনিং. Show all posts
Showing posts with label গ্রাফিক্স ডিজাইনিং. Show all posts

এসইও নাকি গ্রাফিক ডিজাইন? ফ্রিল্যান্সিংয়ে ইনকাম কোনটিতে বেশি?

ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে আগে কাজ শিখতে হবে, তারপর চেষ্টা শুরু করতে হবে। মাঠে না নামলে ভাল ইনকামের স্বপ্ন, আপনার দিকে বড় বড় দাঁত বের করে হাসি দিবে।  আমার স্টুডেন্টদের মধ্যে যারাই সফল হয়েছে, যাদের সফলতার গল্পগুলো শুনেন, তারা প্রচুর পরিশ্রম করে সফল হয়েছে। আমি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি মাত্র।
অনেকের প্রশ্ন পাই, কি শিখলে ভাল ইনকাম করতে পারবো। উত্তর দিয়ে থাকি, যেটাই শিখেন সব কিছুতেই ভাল ইনকাম। শূধু আপনাকে কাজ ভালবাসতে হবে, পরিশ্রম করে দক্ষ হতে হবে। তারপরও এ টিউনে এসইও এবং গ্রাফিক ডিজাইনের ইনকাম সোর্স নিয়ে আলোচনার চেষ্টা করেছি।

 এসইওতে ইনকাম সেক্টরগুলো দেখে নিন:

১) অ্যাডসেন্স: ব্লগিং জানেন, ব্লগে টার্গেটেড ট্রাফিক আনতে জানেন। তাহলে অ্যাডসেন্সের ইনকামে আর বাধা কোথায়। অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট মেইনটেইন করা জানতে অনলাইনে রিসোর্স রয়েছে প্রচুর। সেগুলো একদিন নিজেই পড়ে নিন।  ইনকামতো অনেক হবেই। মাসে ২০০-৫০০০ডলার ইনকাম সম্ভব। আরও দক্ষ হলে ইনকাম বাড়বে আরো বেশি।
২) অ্যাফিলিয়েশন: যেকোন সাইটকে টপ  র‌্যাংক করা শিখে গেছেন। তাহলে অ্যাফিলিয়েশন শুরু করতে বাধাতো নাই। সঠিক নিশ সিলেক্ট করে কাজ শুরু করে দিন। কিভাবে অ্যাকাউন্ট করবেন, সেটা জানার জন্য অনলাইনে রিসোর্স রয়েছে। অ্যাফিলিয়েশনের ইনকামকেই অনলাইনে ইনকামের সর্বোচ্চ সেক্টর বলে। সবচাইতে বেশি ইনকাম সম্ভব এখানে।

৩) টি-শার্ট অ্যাফিলিয়েশন: নিশ সিলেক্ট করতে জানেন, ফেসবুক ফ্রি-পেইড মার্কেটিং জানেন, তাহলে আর কি বাকি রইল। শুধু নামতে পারেননি, এজন্য ইনকামও করতে পারেননি। এখানে সহজ ইনকাম। ইনকাম হয়ও মাশাল্লাহ। ২০০-৩০০০ডলার ইনকাম সহজেই সম্ভব।
৪) ই-কমার্স ব্যবসা: টার্গেট ব্যক্তির কাছে ফেসবুকে পেইড মার্কেটিংয়ের মাধ্যমে আপনার মেসেজ পৌছে দিতে পারেন। কনটেন্ট ডেভেলপও করতে জানেন। তাহলেতো শুরু করে দিতে পারেন ই-কমার্স ব্যবসা। সফল হবেনই। মোটামুটি চলার মত ইনকাম সম্ভব। ২০০-৫০০ডলার ইনকাম সম্ভব।
৫) লোকাল যে কোন ব্যবসা: লোকাল ব্যবসাগুলো এখন অনলাইনে মার্কেটিংকেই সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনিতো সেটা জানেন। তাহলেতো ব্যবসা শুরু করে দিতে পারেন। ব্যবসার ধরনের উপর ইনকাম নির্ভর করে। সোয়্যানফোম থেকে শুরু করে প্রতিটা কোম্পানী এখন অনলাইন মার্কেটিংয়ের উপর নির্ভর করছে।
৬) অন্যের জন্য সেবা: ব্যবসায়িরা তাদের পণ্যের বা ব্রান্ডের অনলাইনে প্রমোট চায়। তারা নিজেরা এ কাজ করে, সেক্ষেত্রে আপনি সেকাজ যেহেতু জানেন, আপনি এ সেবাটি দিয়ে ভাল ইনকাম করতে পারেন। কোন  কোম্পানীতে এ হিসেবে ফুলটাইম চাকুরিও করতে পারেন। চাকুরি করলে বেতন, ১৫০০০টাকা- ৭০,০০০ টাকা পযন্ত হতে দেখেছি।
৭) মার্কেটপ্লেসে ইনকাম: সারাবিশ্বের প্রচুর কোম্পানী তাদের ব্রান্ডের প্রমোটের জন্য যোগ্য মার্কেটারকে মার্কেটপ্লেসে (upwork, fiverr) এ এসে খোজ করেন। আপনার যোগ্যতা থাকলে আপনিও হতে পারেন, তাদের ব্রান্ডের মার্কেটার। মাসে ১০০০ডলার হতে ৫০০০ডলার ইনকাম সম্ভব।
সিদ্ধান্ত নিতে এটিও পড়ুন: এসইওকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে নেওয়ার পক্ষে যুক্তি

এবার
গ্রাফিক ডিজাইনারদের জন্য অনলাইনে আয়ের সেক্টরগুলো দেখে নিন:

 ডিজাইন প্রতিযোগিতা: শুধুমাত্র বিভিন্ন ডিজাইন প্রতিযোগীতাতে অংশগ্রহণ করে আয় করা যায় এরকম অনেক মার্কেটপ্লেস রয়েছে। এসব মার্কেটপ্লেসে কোন বায়ার তাদের প্রয়োজনীয় ডিজাইন যোগাড় করার জন্য প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগীতাতে অংশগ্রহনকারী যে ডিজাইনারের ডিজাইন পছন্দ হবে, নির্দিষ্ট সময় শেষে তাকে পুরস্কৃত করা হয়।
সাধারণত ৩০০ডলার থেকে ১২০০ডলার পযন্ত পুরস্কার দেওয়া হয়।
এরকম বিখ্যাত সাইটের নাম: 99designs.com
 ডিজাইন বিক্রি: কিছু মার্কেটপ্লেস আছে, যেখানে নিজের করা ডিজাইন জমা রাখা যায়। সেখানে বিভিন্ন বায়ার এসে তাদের পছন্দ অনুযায়ি ডিজাইনটি কিনে থাকে। একটা ডিজাই্ন একের অধিক যতবার ইচ্ছে বিক্রি হতে পারে। অর্থাৎ আপনার একটা ডিজাইন অনেকবার বিক্রি হয়ে আপনাকে এনে দিচ্ছে বসে বসে ইনকাম। আপনার কিরকম প্রোডাক্ট আপলোড করেছেন, সেটির উ্পর ইনকামের পরিমান নির্ভর করে।
এরকম বিখ্যাত সাইটের নাম: graphicriver.net
 বিড করে কাজ যোগাড়: অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে বায়ার তার কাজে বর্ণনা করে টিউন করে। ফ্রিল্যান্সাররা সেখানে কাজটি করতে চেয়ে আবেদন করে, যাকে বিড করা বুঝায়। এখানে পোর্টফলিও শক্তিশালী না থাকার কারনে নতুনদের জন্য কাজ পাওয়াটা কষ্টদায়ক হয়ে থাকে। নতুন অবস্থাতে ভাল ইনকাম না হলেও একসময় মাসে ১-২লাখ টাকা ইনকামও সম্ভব।
এরকম বিখ্যাত সাইটের নাম: upwork.com
 গিগ বিক্রির মাধ্যমে আয়: ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিসের কথা উল্লেখ করে রাখে যাকে গিগ বলে। এসব গিগ পড়ে বিভিন্ন বায়ার তাদের পছন্দ অনুযায়ি অর্ডার দিয়ে থাকে। একটা গিগেই হাজার হাজার বার অর্ডার আসতে পারে। বিড করার জন্য টেনশন করতে হয়না।
২০,০০০টাকা - ১লাখ টাকা ইনকাম সম্ভব।
এরকম বিখ্যাত সাইটের নাম: fiverr.com
এছাড়াও আরো অনেক রকম ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকেও অনলাইনে আয় করা সম্ভব হয়।
যেমন: টি-শার্ট কিংবা অন্যান্য গিফট আইটেম ডিজাইন করে সেগুলোর বিক্রি থেকেও ভাল আয় করার মত অনলাইনে সাইট রয়েছে।
সিদ্ধান্ত নিতে এটিও পড়ুন: গ্রাফিক ডিজাইনকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে নেওয়ার পক্ষে যুক্তি

কাজ শিখলেই কি ইনকাম করতে পারবেন?

এতগুলো ভালো ক্যারিয়ার দেখে লোভে পড়লেই হবেনা, আগে কাজ শিখুন, দক্ষ হওয়ার ব্যাপারে লোভ করুন। দক্ষ হলেই টাকা আপনার পিছনে ছুটবে।
এতগুলো ইনকামের সেক্টর, ইনকামতো অবশ্যই হবেই। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই ক্যারিয়ার গঠন হবেনা।
ক্যারিয়ার গঠনে চাই:
- সঠিক গাইডলাইন
- সঠিক প্রশিক্ষণ
- নিজের পরিশ্রম
- নিজের অধ্যাবসায়
- নিজের চেষ্টা
না শিখলেই ইনকাম করতে পারবেননা। বিভিন্ন প্রজেক্টে যুক্ত হয়ে কাজ করার মাধ্যমে নিজের দক্ষতা অর্জনের পর ইনকাম করতে পারবেন। তবে মাঝে মাঝে আমার অনেক স্টুডেন্ট কোর্স চলাকালীন অবস্থাতেই ইনকাম শুরু করছে, কথাটা সত্য। তবে এক্ষেত্রে তার নিজের প্রচুর প্রাকটিস এবং ভাগ্যও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। দক্ষ হওয়া ছাড়া ইনকাম হলে সেটাকে ভাগ্য বলব। কিন্তু ১০০% শিউরভাবে ইনকাম করা সম্ভব শুধুমাত্র দক্ষতা অর্জনের পর।
তাই কোর্স করে যা শিখবেন, সেটা প্রাকটিস করে নিজের দক্ষতা বাড়িয়ে নিন, কেউ ঠেকাতে পারবেনা। ফ্রিল্যান্সিং কিংবা চাকুরি সবজায়গাতে আপনি হিরো।
আপনিও শুরু করুন। সুন্দর ক্যারিয়ারের জন্য এখনই প্রস্তুতি নিন। নিজেকে ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য দক্ষ করুন। নিজের এবং পরিবারের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য নিজেই অবদান রাখতে পারবেন। একদিন নিজের সফলতার গল্প সবাইকে শুনাতে পারবেন। আমার এত এত স্টুডেন্ট যদি সফল হতে পারে, আপনিও পারবেন। শুরুটা করা দরকার।

সংগৃহিত: http://www.techtunes.com.bd/freelancing/tune-id/427746

ওয়েব এন্ড গ্রাফিক্স ডিজাইনাররা কিছু Flat UI Color কোড সংগ্রহে রেখে দিন।

বন্ধুরা উপরে যে দু'টি ব্যনার দেখতে পারছেন সেগুলো হল সাধারন দুটি UI Design। আর এভাবেই ইউ আই ডিজাইন তৈরী করা হয়ে থাকে। তাই বন্ধুরা এখনই সংগ্রহে রেখে দিন এই Flat UI Color Code গুলো।
#131426
#15589E
#1B1B1B
#1B1C1E
#232323
#232A2B
#277FBF
#2A2A2A
#2A7BBA
#2D2D2D
#2D3E50
#2D3E52
#2F3E48
#2FCDB4
#32425C
#363F48
#3D3D45
#3DA3A2
#40A5C3
#440136
#459BB6
#47AADD
#4C5262
#4EA88F
#50419D
#61767D
#69C3A0
#702E90
#758D7D
#77BAB1
#7ACCC8
#84267E
#88B922
#932256
#ABD6BA
#AF2C0E
#B0D9F5
#D49E99
#D81E28
#DC3C48
#E2614C
#E56967
#F0F0F0
#F14E4F
#F1A744
#F3F3EB
#F48067
#F4F4F4
#F6D66F
#F7C56C
#F8823C
#F8C492
#FA6800
#FCD475
#FDC800
#FEED48
#FF8850
#FFB900
#F4EF6F















































Adobe Illustrator মাধ্যমে ডিজাইন করুন 3D কাফ পিরিচ

বন্ধুরা মুল বিষয়ে প্রবেশের আগে আমার পূর্বের পোষ্ট এবং আমার ব্যাক্তিগত কিছু কথা প্রকাশ করতে চাই, ভুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমার ডিজাইন বিষয়ে কোন প্রাতিষ্টানিক শিক্ষা নাই, তাছাড়া আমার শিক্ষাগত যোগ্যতাও খুবই কম। তাই আপনাদের মত উচ্চ শিক্ষিত সমাজে আমাকে হযতো বে-মানান দেখাই। এর প্রমান আমি আমার আগের লেখার কিছু মন্তবে পেয়েছি। আমি ডিজাই জগতে সামান্য যা শিক্ষা পেয়েছি তা এই ইন্টার নেটের সাহায্যে। আমি সখের বসে যে কাজ করি তা আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করা। এতে যদি কাহারোর বিরক্তের কারণ হয় দয়া করে ক্ষমা করবেন। আর একটা কথা আমার স্কিন সঠ গুলো এখানে শেয়ার না করার কারণ টা না বললে অনেকে আবার ভুল বুঝবেন। জিপি ইন্টারনেট ব্যবহার করি ইমেজ আপলোড করা যে কি কষ্ট তা আমরা বুঝি। তাছাড়া জীবিকা নিবাহ করি শেয়ার ব্যবসা করে আর বাজারের অবস্থা তো সবার জানা। ১ জিবি তে ১ মাস চালাতে হয়।
যাহোক এবার আসি মুল কথাই, প্রথমে এডোব ইলাস্টলে একটি নতুন ফাইল ওপেন করুন 1000px by 1000px.
এবার একটি rectangle আকুন Rectangle Tool ব্যবহার করে সাইজ 895px by 636px এবং কালার কোড #8FDEF9, অথবা R=143, G=225, B=249।
এবার পেন টুল ব্যবহার করে সংযুক্ত ইমেজ এর মত করে একটি লাইন আকুন। কালার কোড #FFFFFF, অথবা R=255, G=255, B=255 এবং স্টক সাইজ 7pt।





এবার উক্ত লাইন এর উপর ইফেক্ট টি ব্যবহার করুন। Effect > 3D > Revolve,এই windows ভ্যালু নির্ধারন করুন -১৬, -১৪ ৬।
আবার একটি লাইন আকুন সংযুক্ত ইমেজ এর মত করে কালার কোড  #FFFFFF, অথবা R=255, G=255, B=255 এবং stoke size 1pt।



উক্ত লাইন এর উপর এই ইফেক্ট টি প্রয়োগ করুন। Effect > 3D > Extrude and Bevel, ভ্যালূ নির্ধারন করুন যথাক্রমে -১, -৫, ৩, ১৯২, ৭pt।
এবার কাফ হ্যন্ডেল টি যথাযথ স্থানে স্থাপন করুন।
এবার পিরিচ তৈরির জন্য আবার একটি লাইন আকুন কালার কোড #E6E6E6, অথবা R=230, G=230, B=230.



এবং Stoke size 8pt। উক্ত লাইন এর উপর এই ইফেক্ট টি প্রয়োগ করুন Effect > 3D > Revolve,ভ্যালু নির্ধারন করুন যথা ক্রমে -১৮, -২৪, ৮।
এবার পিরিচ টা যথাযথ স্থানে স্থাপন করুন।
এবার ‘Hot Coffee’ শদ্বটি লিখুন ফন্ট কালার কফি কালার দিন।
শদ্বটি কাফ এর উপর স্থাপন করুন।
এবার কিছু ছোট কফি কাছ তৈরি করুন এবং সে গুলি কাফ এবং পিরিচ এর উপর স্থাপন করুন।

তৈরি করুন Adobe Illsustrator ও Adobe Photoshop দিয়ে রবির Logo

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো  কিভাবে Adobe Illsustrator ও Adobe Photoshop দিয়ে রবির  Logo  তৈরি করা যায় তার নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে Adobe Illsustrator চালু করতে হব।

এরপর File> New ক্লিক করে একটি নতুন পেজ নিন, আমি একটা নিলাম। আপনারা যে কোন মাপের পেজ নিতে পারেন।

এবার টুলবার থেকে Star tool সিলেক্ট করুন, তারপর ডকুমেন্ট উপর একটা ক্লিক করুন তাহলে নিচের মত একটা বক্স আসবে Points ঘরে ৩ লিখে Ok করুন... নিচে দেখুন।।
তাহলে নিচের মত একটি ত্রিভূজ হবে।
এবার উপরের ত্রিভূজ টা হলুদ কালার দিয়ে Fill করুন...নিচে দেখুন
এবার টুলবার থেকে Selection Tool সিলেক্ট করে Alt চেপে ধরে আরেকটা কপি করুণ,
কপি করা ত্রিভূজ কে নিচে নামিয়ে Free Transform Tool দিয়ে নিচের মত করতে হবে।
এবার ত্রিভূজ দুইটাকে এক সাথে সিলেক্ট করে Free Transform Tool দিয়ে একটু বাকা করে আরেকটা কপি করে নিতে হবে।
এবার পরের দুইটি সিলেক্ট করে কপি করে Free Transform Tool দিয়ে একটু বাকা করে দিতে হবে নিচে দেখুন...
নিচের মত সাজিয়ে নিতে হবে...।
এবার কালার প্যালেট থেকে Robi Logo এর মত কালার সিলেক্ট করুন... নিচে আমি কালার প্যালেট থেকে কালার সিলেক্ট করে রবির লগো তৈরি করলাম।
এবার File> Save As> যে কোন নামে সেভ করুন...
এখন আপনাকে Adobe Photoshop ওপেন করতে হবে, তারপরে নতুন একটা পেজ নিন Background কালার লাল দিন। তারপর মেনুবার থেকে File> Place ক্লিক করে Adobe Illsustrator সেভ করা ফাইলটা নিন । নিচে দেখুন...
তারপর এই রকম একটা উইন্ডো আসবে। কি বোড থেকে Enter চাপ দিন তাহলে চারিদিকে সিলেক্ট পয়েন্ট গুলো চলে যাবে...
তারপর মেনুবার থেকে Edit> Stroke ক্লিক করুন... Width 10 দিন এরপর নিচে Color বক্স এ ক্লিক করে সাদা কালার সিলেক্ট করুন। তারপর OK ক্লিক করুন, না পারলে
নিচে দেখুন...
তাহলে লগোর চারপাশে Stroke কালার দেখা যাবে...
এবার Robi Logo এর সাথে যে লেখাটা আছে তা Type Tool দ্বারা লিখে দিন। নিচে আমি লিখে দিলাম ।
পরিশেষে File>Save As> করে Robi Logo লিখে সেভ করে রাখুন।

নিয়ে নিন ফ্রিতে শত শত Logo (না দেখলে মিস করবেন)

এডোবি ইলস্টটরে আর এডোবি ফটোশপে করা হাজার হাজার লোগো, আমরা অনেক সময় ডিজাইন তৈরি করতে আমাদের এই লগোগুলো কাজে আসবে সে চিন্তা করে সকলের মাঝে শেয়ার করলাম।

Logo গুলো পেতে হলে আপনাকে এখান থেকে মাত্র ১১.৭ মেগাবাইটের ইলস্টটরে ফাইলটি ডাউনলোড করে নিন। rar ফাইল Extract করুন পেয়ে যাবেন ইলস্টটর ফাইলের শত শত Logo । এবার আপনি নিজে নিজে ডিজাইন করুন লোগো গুলো দিয়ে ।
অনেকের কাছে ফাইল গুলো থাকতে পারে, যাদের নেই তাদের জন্য দিলাম।

খুব সহজেই Adobe Illsustrator তৈরি করুন Digital ফুল

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে Adobe Illsustrator দিয়ে Digital ফুল তৈরি করা যায় তার নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে Adobe Illsustrator চালু করতে হব।

এরপর File> New ক্লিক করে একটি নতুন পেজ নিন, আমি একটা নিলাম। আপনারা যে কোন মাপের পেজ নিতে পারেন।
এবার টুলবার থেকে Polygon tool সিলেক্ট করুন, তারপর ডকুমেন্ট উপর একটা ড্রইং করুন….. নিচে দেখুন।।
এবার টুলবার থেকে Rectangle tool সিলেক্ট করুন, তারপর ডকুমেন্ট উপর আরেকটা
ড্রইং করুন….. নিচে দেখুন।।
আবার টুলবার থেকে Ellipse tool সিলেক্ট করুন, তারপর ডকুমেন্ট উপর আরেকটা
ড্রইং করুন…. নিচে দেখুন।।
এবার টুলবার থেকে Selection Tool দিয়ে ৩টি অবজেক্ট একসাথে সিলেক্ট করুণ।
এরপর মেনুবার থেকে Filter> Distort> Pucker & Bloat ক্লিক করুন… নিচে দেখুন।।
একটা বক্স আসবে Pucker - 46 দিন অথবা স্লাইডার টা টেনে আপনার মনের মত ফুল
না হওয়া পযন্ত  টানুন তারপরে  Ok করুন... নিচে দেখুন।।
আবার টুলবার থেকে Selection Tool দিয়ে ৩টি অবজেক্ট একসাথে সিলেক্ট করুণ।
এরপর মেনুবার থেকে Filter> Stylize> Drop>Shadow ক্লিক করুন…  নিচে দেখুন।।
একটা বক্স আসবে Ok ক্লিক করুন. ...নিচে দেখুন।।
এবার ফুলের ডাল তৈরি করার নিয়ম... প্রথমে টুলবার থেকে Rectangle tool সিলেক্ট করুন তারপর
ডুকুমেন্ট এ লম্বালম্বি একটা বক্স আকুন... নিচে দেখুন...
এখন লম্বালম্বি বক্সটা কে একটু বাকা করতে হলে টুলবার থেকে  Twist  tool সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে মুভ করুন...
নিচের মত হবে...
হয়ে গেলো Digital ফুল…… নিচে দেখুন।।
পরিশেষে ফুলটা সেভ করুণ File>Save for wad> ক্লিক করুন... তারপরে একটা ডায়ালগ বক্স আসবে ডান দিক থেকে jpg সিলেক্ট করে সেভ করে রাখুন। নিচে দেখুন।।